বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেফারেন্স শেয়ার ছাড়বে প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ জুলাই ২০২২ | 274 বার পঠিত | প্রিন্ট

প্রেফারেন্স শেয়ার ছাড়বে প্যারামাউন্ট টেক্সটাইল
Responsive Ad Banner

প্রেফারেন্স শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ছাড়ার প্রস্তাব আজ বিএসইসির কমিশন বৈঠকে অনুমোদন করেছে।

জানা যায়, এই বন্ড হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য, সাধারণ শেয়ারে রূপান্তর অযোগ্য। এই শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

Responsive Ad Banner

আলোচিত প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। এর সুদের হার হবে ৭ থেকে সাড়ে ৮ শতাংশের মধ্যে।

প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ এবং দায়-দেনা পরিশোধে ব্যয় করা হবে।

প্যারামাউন্ট টেক্সটাইলের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে এনডিবি ক্যাপিটাল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com