ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রিমিয়ার ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | 88 বার পঠিত | প্রিন্ট

প্রিমিয়ার ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন হার চূড়ান্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ইস্যুকৃত পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার চূড়ান্ত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি (PREPBOND) । আগামী ২৭ জুন ২০২৬ থেকে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য এই সুদের হার বার্ষিক ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে কোম্পানিটির ট্রাস্টি সূত্রে জানা গেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তবে এই কুপন পরিশোধ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানটির বিতরণযোগ্য মুনাফা বা রিটেইনড আর্নিংসের (Retained Earnings) ওপর নির্ভর করবে। অর্থাৎ নির্ধারিত সময়ে কোম্পানির পর্যাপ্ত সঞ্চিত মুনাফা থাকলেই কেবল বিনিয়োগকারীদের এই সুদ দেয়া সম্ভব হবে।

Responsive Ad Banner

এদিকে, উল্লেখিত সময়ের জন্য কুপন পরিশোধের রেকর্ড তারিখ সম্পর্কে পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৪:১৩ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com