নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।
তবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ সূচক দাঁড়িয়েছে ৩০ টাকা ৭২ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৬০ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬ পয়সায়।
Posted ৮:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.