মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূরবীজেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) বিকেল ৪টায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত ১৯৯তম পরিচালনা পর্ষদ সভায় এ আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা। ফলে বছর ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ পয়সা বা প্রায় ৩০ দশমিক ৩০ শতাংশ।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬৬ পয়সায়, যেখানে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তা ছিল ৩২ পয়সা। অর্থাৎ নগদ প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এদিকে ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৫ পয়সায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ১৪ টাকা ২৯ পয়সা। ফলে তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়েছে ৪৬ পয়সা।

কোম্পানির মতে, প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে ইপিএস ও নগদ প্রবাহ উভয় সূচকে প্রবৃদ্ধি কোম্পানিটির কার্যক্রমে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

প্রথম প্রান্তিকের বিস্তারিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কোম্পানির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পর্ষদ সভার সিদ্ধান্তের বিষয়টি কোম্পানি সচিব সোহাগ তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেয়ারহোল্ডার ও বাজার সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com