নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) ইতিবাচক অবস্থানে ফিরেছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ সূচক দাঁড়িয়েছে ৬২ পয়সায়, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ৫ টাকা ৬৩ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৫ পয়সায়।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.