নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | 279 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৫ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ০৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ১৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৫:০৯ পিএম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.