বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

পুঁজিবাজারে কাঠামোগত সংস্কারে আন্তর্জাতিক সহায়তার পথে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারে কাঠামোগত সংস্কারে আন্তর্জাতিক সহায়তার পথে বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর কারিগরি সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘টেকসই অর্থায়ন ও শেয়ারবাজার উন্নয়ন সাব-প্রোগ্রাম-১’-এর আওতায় এই সহায়তা বাস্তবায়ন করা হবে।

এ লক্ষ্যে সম্প্রতি বিএসইসি তাদের চূড়ান্ত আগ্রহের কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি চিঠি পাঠিয়েছে। এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি কমিশন এ বিষয়ে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছিল। পরবর্তীতে ৯ মার্চ বিএসইসি ও এডিবির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র ও সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Responsive Ad Banner

কমিশন জানিয়েছে, বর্তমানে দেশের শেয়ারবাজারের আকার জিডিপির প্রায় ১০ শতাংশের কাছাকাছি, যা আগামী তিন বছরের মধ্যে অন্তত ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে বড় কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে আনতে কর সুবিধা ও নীতিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এডিবির সহায়তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো কার্যকর বন্ড মার্কেট গড়ে তোলা। এর অংশ হিসেবে একটি ‘বন্ড গ্যারান্টি ফান্ড’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই ফান্ডের জন্য উপযুক্ত কাঠামো নির্ধারণে সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নে সক্ষম সরকারি প্রতিষ্ঠান নির্বাচনেও সহায়তা করবে এডিবি।

এছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সমন্বিত ‘ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক’ পরিচালনার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বাজারের বিদ্যমান দুর্বলতা ও সম্ভাবনা চিহ্নিত করা হবে।

বাজার বিশ্লেষকদের মতে, এডিবির প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ সহায়তা পেলে দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, দক্ষতা ও আস্থার পরিবেশ আরও জোরদার হবে। এর ফলে বিনিয়োগ বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com