বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন বিএসইসি’র আরও দুই কমিশনার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪ | 163 বার পঠিত | প্রিন্ট

পদত্যাগ করলেন বিএসইসি’র আরও দুই কমিশনার
Responsive Ad Banner

চেয়ারম্যানের পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরও দুই কমিশনার । তারা হলেন- অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

বিএসইসি সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Responsive Ad Banner

ড. শেখ শামসুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

অন্যদিকে, ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। তিনি ২০২২ সালের ৮ মে বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com