বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম মেনে চললেই শক্তিশালী হবে শেয়ারবাজার: ডিএসই পরিচালক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | 53 বার পঠিত | প্রিন্ট

নিয়ম মেনে চললেই শক্তিশালী হবে শেয়ারবাজার: ডিএসই পরিচালক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পোস্ট-আইপিও কমপ্লায়েন্সকে শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি একটি ধারাবাহিক ও চলমান দায়িত্ব, যার মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা তৈরি ও সংরক্ষণ সম্ভব—এমন মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়মিত কমপ্লায়েন্স নিশ্চিত করা বিনিয়োগকারী সুরক্ষার অন্যতম প্রধান ভিত্তি।

ডিএসই ট্রেনিং একাডেমির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী “Continuing Listing Requirements Post IPO” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে রোববার (১২ জানুয়ারি ২০২৬) তিনি এসব কথা বলেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

Responsive Ad Banner

ডিএসই পরিচালক বলেন, একটি আইপিও সফলভাবে সম্পন্ন হওয়া মানেই কোম্পানির দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়। প্রকৃতপক্ষে আইপিও-পরবর্তী সময়েই একটি কোম্পানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুরু হয়। নিয়মিত বাজার কার্যক্রম পরিচালনা, তথ্য প্রকাশ এবং শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তখন কমপ্লায়েন্স ও দায়িত্বশীলতার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত কোম্পানি, পেশাজীবী এবং সংশ্লিষ্ট সব পক্ষ যত বেশি স্বচ্ছতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে, বিনিয়োগকারীদের আস্থাও তত বেশি শক্তিশালী হবে। দীর্ঘমেয়াদে এই আস্থাই শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মোহাম্মদ আবুল কালাম এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশনে বক্তব্য দেন বিএসইসি পরিচালক মোহাম্মদ আবুল কালাম, এনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পরিচালক মাহমুদুর রহমান, এফসিএ এবং ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তী। সেশনগুলোতে কর্পোরেট গভর্ন্যান্স কোড–২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স–১৯৬৯, বিএসইসি (রাইটস ইস্যু) রুলস–২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং লিস্টিং কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com