বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে অপেক্ষার মনোভাব, শেয়ারবাজারে গতি কম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | 59 বার পঠিত | প্রিন্ট

নির্বাচন ঘিরে অপেক্ষার মনোভাব, শেয়ারবাজারে গতি কম
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৩ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে অপর দুই সূচকের মধ্যে একটি সামান্য কমলেও অন্যটি বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের সতর্ক ও অপেক্ষামুখী মনোভাব তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে শেয়ারবাজারে। এ কারণেই প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না বলে মনে করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬ দশমিক ৬৬ পয়েন্টে। এদিন অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৫ দশমিক ৭০ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ দশমিক ১২ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, ১৫৬টির দর কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩৩ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৫ কোটি ৬৬ লাখ টাকা। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩ দশমিক ৬৭ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ২০ দশমিক ৩৭ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com