মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য ও আনুষঙ্গিক খাত

দ্বিতীয় প্রান্তিকে সম্পদমূল্য বেড়েছে ৯ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ | 378 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে সম্পদমূল্য বেড়েছে ৯ কোম্পানির
Responsive Ad Banner

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ম্পদমূল্য বেড়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৯ কোম্পানির। সম্প্রতি এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে সম্পদমূল্যের (এনএভি) অগ্রগতি হয়েছে ৯টি কোম্পানির। সম্পদমূল্য কমেছে ১০টির এবং লোকসান কমেছে ১টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্পদমূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- এসএমসিএল প্রাণ, বঙ্গজ লিমিটেড, বিডি থাই ফুড, বিচ হ্যাচারি, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, জেমিনি সী ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড লিমিটেড।

Responsive Ad Banner

এসএসসিএল প্রাণ : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৯৪ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৮৮ টাকা ৫৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য বেড়েছে ৩৫ পয়সা।

বঙ্গজ লিমিটেড : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ২১ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ১০ পয়সা।

বিডি থাই ফুড : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সায়। আগের বছর একই সময়ে ১৪ টাকা ১৪ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৩৮ পয়সা।

বিচ হ্যাচারি : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৭ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৮৯ পয়সা।

এমারেল্ড অয়েল : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে মাইনাস ৮ টাকা ৭০ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল মাইনাস ১০ টাকা ৩৭ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্যের লোকসান কমেছে ১ টাকা ৬৭ পয়সা।

ফাইন ফুডস : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৫ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ২৬ পয়সা।

জেমিনি সী ফুড : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬১ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৩০ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৫ টাকা ৩১ পয়সা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ২ টাকা ২৮ পয়সা।

রংপুর ডেইরি : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১৬ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৭৮ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com