দ্বিতীয় প্রান্তিকে রূপালী ব্যাংকের ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ জুলাই ২০২৫ | 259 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে রূপালী ব্যাংকের ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৪২ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

চলতি ২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২০ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮৯ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩৯ টাকা ১১ পয়সা, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। ২০২৪ সালের একই সময়ে এই প্রবাহ ছিল মাত্র ৩ টাকা ৬৯ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:০৩ পিএম | সোমবার, ২১ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com