মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | 139 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ২টি হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪ টাকা ৭৪ পয়সা।

চলতি অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১০ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৪৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৪ টাকা ৭৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

অপরদিকে, শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে রিভ্যালুয়েশনের পর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৫০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫০ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com