রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দর সংশোধনের মাঝে মুনাফা তুলছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫ | 185 বার পঠিত | প্রিন্ট

দর সংশোধনের মাঝে মুনাফা তুলছে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

ধারাবাহিক উত্থানের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে (২৭ জুলাই) দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে দর সংশোধনের ইঙ্গিত। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে লাভ তুলে নিচ্ছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। ফলে সূচকের পতনের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনও। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও ছিল নিম্নমুখী।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরেই তা উর্ধ্বমুখী হয়ে ওঠে। প্রথম ১৯ মিনিটে সূচক টানা ঊর্ধ্বগতি ধরে রেখে আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪১৬ পয়েন্টে। তবে বেলা সাড়ে ১১টার পর থেকে বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতায় সূচক আবার নিম্নমুখী হতে শুরু করে। দিনশেষে লেনদেন ও সূচক উভয়ই কমে যায়।

Responsive Ad Banner

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২১ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৩৫৪.৮২ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮.১৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ২৩২টির দর কমেছে, এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অংকে ডিএসইতে আজ ৮৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (২৪ জুলাই) ৯৫৩ কোটি ৭৮ লাখ টাকার তুলনায় ৮৬ কোটি ৭৪ লাখ টাকা কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে মাত্র ১০ কোটি ৯৭ লাখ টাকার, যেখানে আগেরদিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ১৮ লাখ টাকার। ফলে সিএসইতেও টাকার অংকে লেনদেন কমে গেছে প্রায় ৪৫ কোটি টাকা।

সিএসইতে আজ ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ১৪০টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৯.৫৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৯৬৪.২১ পয়েন্টে। উল্লেখ্য, আগেরদিন এ সূচক ১০২.৫৩ পয়েন্ট বেড়েছিল।

বিশ্লেষকরা মনে করছেন, টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর দর সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন, যা বাজারে সাময়িক চাপ সৃষ্টি করছে। তবে বাজারের মৌলিক ভিত্তি শক্ত থাকায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রবণতা বজায় থাকবে বলে তারা আশা করছেন।

Facebook Comments Box

Posted ৭:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com