শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বস্ত্র খাতে ঘুরে দাঁড়াচ্ছে ২০ কোম্পানি, বেড়েছে ইপিএস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫ | 516 বার পঠিত | প্রিন্ট

বস্ত্র খাতে ঘুরে দাঁড়াচ্ছে ২০ কোম্পানি, বেড়েছে ইপিএস
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়কালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৪৫টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ২০টির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়েছে, যা শেয়ারবাজারে বস্ত্র খাতের জন্য ইতিবাচক ইঙ্গিত।

ডিএসই সূত্রে জানা গেছে, মুনাফা বেড়ে যাওয়া এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: আলিফ ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিমস, ডেল্টা স্পিনার্স, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইল, এস্কোয়ার নিট কম্পোজিট, ইভিন্স টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, হাওয়াওয়েল টেক্সটাইল, মতিন স্পিনিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, শাশা ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, স্টাইলক্র্যাফট, তমিজউদ্দিন টেক্সটাইল এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।

Responsive Ad Banner

প্রতিটি কোম্পানির ইপিএসের বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হলো:

 

আলিফ ইন্ডাস্ট্রিজ : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৭২ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৭০ পয়সা।

আরগন ডেনিমস : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১৪ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৫৭ পয়সা।

শেফার্ড ইন্ড্রাস্ট্রিজ : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ৩৮ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ১ টাকা ১৮ পয়সা।

ডেল্টা স্পিনার্স : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ৯ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ২৯ পয়সা।

দেশ গার্মেন্টস : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৩৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪৮ পয়সা।

দুলামিয়া কটন : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ১৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ৩০ পয়সা।

এনভয় টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।

এস্কোয়ার নিট কম্পোজিট : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ৫৫ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ১ টাকা ৬৩ পয়সা।

ইভিন্স টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৭ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১৯ পয়সা।

হাওয়াওয়েল টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২৯ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৬৩ পয়সা।

মতিন স্পিনিং : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৯৮ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা।

মোজাফ্ফর হোসেন স্পিনিং : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২২ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৬৯ পয়সা।

প্যারামাউন্ট টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪ টাকা ৬৪ পয়সা।

কুইন সাউথ টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১১ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২৩ পয়সা।

শাশা ডেনিমস : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৩ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৯২ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২০ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ৫ পয়সা।

স্কয়ার টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪ টাকা ২৪ পয়সা।

স্টাইলক্র্যাফট : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ২৪ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ২ টাকা ৮২ পয়সা।

তমিজউদ্দিন টেক্সটাইল : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৪ টাকা ৪২ পয়সা।

তসরিফা ইন্ডাস্ট্রিজ : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৮ পয়সা।

প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৫৪ পয়সা।

বস্ত্র খাতের এই ২০টি কোম্পানির মুনাফা বৃদ্ধি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে যারা টেক্সটাইল খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ইপিএস বৃদ্ধির এ ধারা বজায় থাকলে ভবিষ্যতে লভ্যাংশ এবং শেয়ারমূল্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com