ব্রেকিং >>
ব্রেকিং >>

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | 299 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) এবং ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার, এসিআই ফর্মূলেশন এবং এসিআই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দেশবন্ধু পলিমারকে দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Responsive Ad Banner

ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এসিআই ফর্মূলেশনকে দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ হিসেবে রেটিং করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এসিআইয়কে দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ হিসেবে রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১৭ এএম | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com