রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় কমলেও বেড়েছে ক্যাশ ফ্লো

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 278 বার পঠিত | প্রিন্ট

ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় কমলেও বেড়েছে ক্যাশ ফ্লো
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৫১ পয়সা।

তবে আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow) উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ২৫ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে এটি ছিল মাইনাস ৪ টাকা ৫ পয়সা।

এছাড়া ৩০ জুন, ২০২৫ তারিখে প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৮ পয়সা।

আয় কিছুটা কমলেও ব্যাংকটির শক্তিশালী ক্যাশ ফ্লো ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে। এটি ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা এবং তারল্য পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়।

Facebook Comments Box

Posted ৯:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com