বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিভিডেন্ড বিতরণ শেষে আগের ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড বিতরণ শেষে আগের ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ও টেকনো ড্রাগস লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্তি পেয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় কোম্পানি দুটিকে আগের অবস্থানে পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, বস্ত্র খাতের ভিএফএস থ্রেড ডাইংকে ‘বি’ ক্যাটাগরিতে এবং ওষুধ খাতের টেকনো ড্রাগসকে পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়। তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা বিনিয়োগকারীদের মাঝে বিতরণ বাধ্যতামূলক। এছাড়া ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশনা দেয়, ঘোষিত লভ্যাংশের অন্তত ৮০ শতাংশ সময়মতো বিতরণ না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে।

ভিএফএস থ্রেড ডাইং-এর অবস্থা

২০২৩ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড সময়মতো পরিশোধ না করায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ভিএফএস থ্রেড ডাইংকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়। ২০২৪ অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা না করলেও ২০২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে লভ্যাংশ অনুমোদনের পর তা সফলভাবে বিতরণ করা হয়। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি পুনরায় ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

টেকনো ড্রাগসের পুনরুদ্ধার

২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস ২০২৫ অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে এটি অনুমোদিত হলেও নির্ধারিত এক মাসের মধ্যে লভ্যাংশ বিতরণ না করায় গত ৩ ফেব্রুয়ারি কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়।

পরবর্তীতে ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার পর ডিএসই কোম্পানিটিকে পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লভ্যাংশ বিতরণ নিশ্চিত হলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার সহজ হবে এবং ক্যাটাগরি অবনমনের ঝুঁকিও কমবে।

 

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com