বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ঘোষণা করেছে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | 841 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা করেছে ৫ কোম্পানি
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য  ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি । কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, মতিন স্পিনিং, স্কয়ার টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল এবং ইনডেক্স এগ্রো। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য  আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে এসব কোম্পানি।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিচে কোম্পানিগুলোর ডিভিডেন্ড তুলে ধরা হলো-

Responsive Ad Banner

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২০ টাকা ৫১ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১৭ টাকা ৯৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১৬ টাকা ৭০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর ২০২২।

স্কয়ার টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর ২০২২।

কুইনসাউথ টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ০৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২২।

মতিন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৮১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬০ টাকা ৬৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর ২০২২।

ইনডেক্স এগ্রো লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ০৯ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৫ টাকা ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর ২০২২।

 

আরও পড়ুন: ৪৫ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com