শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ মেঘনা পেট্রোলিয়ামের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | 290 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ মেঘনা পেট্রোলিয়ামের
Responsive Ad Banner

ডিভিডেন্ড ঘোষণা ও প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৫ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ০৭ পয়সা, যা আগের বছর ২৮ টাকা ৪৫ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৯ টাকা ৯০ পয়সা।

Responsive Ad Banner

এদিকে, প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬৫ টাকা ৯৩ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com