ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর শোকজের কবলে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫ | 299 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর শোকজের কবলে দুই কোম্পানি
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বৃদ্ধির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- শাইনপুকুর সিরামিক ও এস আলম কোল্ড রোল স্টীল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই ২ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি ২টির কর্তৃপক্ষকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানি ২টি জানিয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, শাইনপুকুর সিরামিক গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ২ পয়সা। আর গতকাল ১৬ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২২ টাকা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ২ পয়সা।

অন্যদিকে, এস আলম কোল্ড রোল গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৮ পয়সা। আর গতকাল ১৬ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা ২ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৯ পিএম | সোমবার, ১৭ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com