ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মে ২০২৪ | 219 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৩ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইজেনারেশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৭৪ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

৩৩ কোটি ৯৬ লাখ ৬২ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইস্ক্রিম।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেস্ট হোল্ডিংসের ২৮ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা, গোল্ডেন সনের ২৬ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ২৬ কোটি ৮৬ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৩৬ লাখ ৩৮ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ২০ কোটি ৫২ লাখ ১৬ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ডের ২০ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা এবং নাভানা ফার্মার ২০ কোটি ৩০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | সোমবার, ১৩ মে ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com