ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ | 204 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৪ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা শাইনপুকুর সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

১৭ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ২০ লাখ ১৬ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১৪ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৮৪ লাখ ৩ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ৯ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকা, গোল্ডেন সনের ৮ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা এবং ম্যাকসন্স স্পিনিংয়ের ৬ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com