বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ মে ২০২৫ | 188 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৭ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম টেক্সটাইলের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৭.৫৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকায় লেনদেন হয়েছে।

আর ৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, জেমিনি সি ফুডসের ৯.৮৪ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৯.৭৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৭৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৬৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৬০ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৯.৫৭ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com