শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচ-বাংলা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ মার্চ ২০২২ | 944 বার পঠিত | প্রিন্ট

ডাচ-বাংলা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভা ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্যদ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টকসহ মোট সাড়ে ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৬৯ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com