রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচ্-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৭৮%

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 358 বার পঠিত | প্রিন্ট

ডাচ্-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৭৮%
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে প্রায় ৭৮ শতাংশ।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা।

দুই প্রান্তিক শেষে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৫১ পয়সা, আগের বছরের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম, কারণ গত বছর একই সময়ে এটি ছিল ৩৮ টাকা ৭৩ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৫ পয়সা।

👉 ব্যাঙ্কটির প্রান্তিক আয় ও ক্যাশ ফ্লোতে বড় ধরনের পতন বাজার বিশ্লেষকদের নজরে এসেছে।

Facebook Comments Box

Posted ৭:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com