শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা লোকসানে ওষুধ খাতের ৫ কোম্পানি, প্রান্তিকেও মুনাফা ফেরাতে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

টানা লোকসানে ওষুধ খাতের ৫ কোম্পানি, প্রান্তিকেও মুনাফা ফেরাতে ব্যর্থ
Responsive Ad Banner

বিশেষ প্রতিনিধি: শেয়ারবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান অক্টোবর-ডিসেম্বর’২৫ প্রান্তিকের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, এই খাতের ৫টি কোম্পানি টানা লোকসানের কবলে পড়েছে। আলোচ্য প্রান্তিকেও তারা মুনাফায় ফিরতে পারেনি। অপরদিকে ১৯টি কোম্পানির আয় বেড়েছে এবং ৫টির আয় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ধারাবাহিকভাবে লোকসানে থাকা কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, গ্লোবাল হেভি কেমিক্যালস, ওরিয়ন ফার্মা এবং সিলভা ফার্মা।

Responsive Ad Banner

প্রতিষ্ঠানগুলোর প্রান্তিকভিত্তিক আর্থিক চিত্র পর্যালোচনা করা হলো:

একমি পেস্টিসাইডস: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা। অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর’২৫) হিসেবেও লোকসান অব্যাহত থেকে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২৬ পয়সায়, যা আগের বছর একই সময়ে ছিল ৩০ পয়সা।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১৪ পয়সা। অর্ধবার্ষিকেও লোকসান থেকে থেকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৬ পয়সা।

গ্লোবাল হেভি কেমিক্যালস: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে ৯০ পয়সা হয়েছে, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল মাত্র ১ পয়সা। অর্ধবার্ষিকেও লোকসানের পরিমাণ বেড়ে ১ টাকা ৪২ পয়সা হয়েছে (আগের বছর ছিল ১ টাকা ১১ পয়সা)।

ওরিয়ন ফার্মা: দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান বেড়ে ৫৬ পয়সা হয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। অর্ধবার্ষিকেও লোকসান বেড়ে ৮৬ পয়সা হয়েছে, আগের বছর একই সময়ে যেখানে লোকসান ছিল ২০ পয়সা।

সিলভা ফার্মা: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে ২৬ পয়সা হয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ১৯ পয়সা। অর্ধবার্ষিকেও লোকসানের পরিমাণ বেড়ে ৫২ পয়সা হয়েছে (আগের বছর ছিল ৪৩ পয়সা)।

উল্লেখ্য, এই খাতের বাকি কোম্পানিগুলোর মধ্যে ১৯টির আয় বেড়েছে এবং ৫টির আয় কমেছে।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com