শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেমিনি সী ফুডের স্টক ডিভিডেন্ডে সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | 237 বার পঠিত | প্রিন্ট

জেমিনি সী ফুডের স্টক ডিভিডেন্ডে সম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জেমিনি সী ফুড লিমিটেডের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশের সাথে ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

Responsive Ad Banner

বিধি অনুসারে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত স্টক ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com