নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | 151 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ২ টাকা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৯ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ টাকা ২৩ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ৮:০৮ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.