নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | 101 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান করেছিল ৪ টাকা ৮১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১১ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান করেছিল ৭ টাকা ৭৪ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ১০ টাকা ২৯ পয়সা।
Posted ১০:১৫ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.