নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | 60 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৪১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ টাকা ৩৮ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ টাকা ৩ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
Posted ১:০৬ এএম | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.