বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএমআইয়ের আইপিও আবেদনে টাকার পরিমাণ কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | 344 বার পঠিত | প্রিন্ট

জেএমআইয়ের আইপিও আবেদনে টাকার পরিমাণ কমেছে
Responsive Ad Banner

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিংয়ে অংশগ্রহণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা থাকলেও এ কোম্পানির ক্ষেত্রে সে নিয়ম সংশোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা কোম্পানিটির বিডিং আগামী ৯ জানুয়ারি শুরু হবে।
২০ লাখ টাকা হলেই এ কোম্পানির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা অংশগ্রহণ করতে পারবেন বলে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮০৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে জেএমআই হসপিটালের বিডিংয়ে সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা হতে ২০ লাখ টাকা করা হয়েছে।
শেয়ারবাজার২৪

Responsive Ad Banner

 

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com