বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি ক্রয়ের সিদ্ধান্ত আরএকে সিরামিকসের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | 277 বার পঠিত | প্রিন্ট

জমি ক্রয়ের সিদ্ধান্ত আরএকে সিরামিকসের
Responsive Ad Banner

জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি গাজীপুরের ধানুয়া, বাটুলিয়াতে ৩৩.৯১ একর জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৬২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।

Responsive Ad Banner

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ টাইলস উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার স্কয়ার মিটার উৎপাদন ক্ষমতা বাড়াবে। কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে ৯ হাজার ২৫ মিলিয়ন টাকা বিনিয়োগ করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com