ব্রেকিং >>
ব্রেকিং >>

চার কোম্পানির বোর্ড সভার তারিখ পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ | 207 বার পঠিত | প্রিন্ট

চার কোম্পানির বোর্ড সভার তারিখ পুনর্নির্ধারণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি বোর্ড সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো আরএকে সিরামিকস (বাংলাদেশ), আইসিবি ইসলামী ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Responsive Ad Banner

আরএকে সিরামিক : কোম্পানিটির পর্ষদ সভা ২২ জুলাই বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ৩০ জুলাই একই সময়ে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

আইসিবি ইসলামী ব্যাংক : ব্যাংকটির পর্ষদ সভা ২৫ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ২৯ জুলাই বেলা ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভা ২৫ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ফেডারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটির পর্ষদ সভা ২২ জুলাই বেলা আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com