নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | 264 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২২ পয়সা।
প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৬ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৮৮ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৮:৩৯ পিএম | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.