ব্রেকিং >>
ব্রেকিং >>

গেইনার তালিকার শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | 236 বার পঠিত | প্রিন্ট

গেইনার তালিকার শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

আজ ০৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস সোমবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ১৪৬ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৪ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৫.৪০ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৫.৩৩ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.৫২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৩.৬৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.০৬ শতাংশ, সামিট আলায়্যান্সের ২.৭১ শতাংশ, সোনালী আঁশের ২.২২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১.৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১.৫৪ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১.৩৭ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৮ পিএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com