ওয়ালটন হাইটেকের দর সমন্বয় হবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | 409 বার পঠিত | প্রিন্ট

ওয়ালটন হাইটেকের দর সমন্বয় হবে
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৬ সেপ্টেম্বর দর সমন্বয় (থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট) হবে ওয়ালটন হাইটে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ১ ও ২সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অর্থাৎ ১০ টাকা অভিহিত প্রতি শেয়ারের বিপরীতে ২৫ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আলোচিত বছরের মুনাফা থেকে কোম্পানিটির উদ্যোক্তারা নেবেন ১৭০ শতাংশ ক্যাশ। অর্থাৎ তারা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে ৮০ শতাংশ কম ডিভিডেন্ড নেবেন।

Responsive Ad Banner

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩১ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০৬ এএম | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com