নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ | 301 বার পঠিত | প্রিন্ট
বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি সকাল সোয়া ১০টায় এজিএমের সময় নির্ধারণ করেছিল। এছাড়া এজিএমের অন্যান্য সময় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:১৮ এএম | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.