নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | 183 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ২৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১১:২০ এএম | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.