ব্রেকিং >>
ব্রেকিং >>

এজিএমে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | 5 বার পঠিত | প্রিন্ট

এজিএমে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন, উম্মে খাদিজা মেঘনা এবং স্বাধীন পরিচালক মো. হাফিজউল্লাহ ও মাহবুবা হোসেইন।

Responsive Ad Banner

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন, এবিআইএ, এফসিএস এবং কোম্পানি সচিব এফ. জে. এম. হাফিজা সুলতানা।

সভায় ৩৯তম বার্ষিক সাধারণ সভার সব এজেন্ডা শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন লাভ করে। এ উপলক্ষে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ সকল শেয়ারহোল্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ২০২৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ও মুনাফা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি ক্রেডিট রেটিংয়ে ‘এএএ’ (AAA) অর্জন করেছে। এ সাফল্যের জন্য তিনি কোম্পানির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

সভায় চেয়ারম্যান বর্তমান গণতান্ত্রিক সরকার এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যানকেও অভিনন্দন জানান।

Facebook Comments Box

Posted ৫:৪১ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com