বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে শেয়ারবাজারে আলোর ঝলকানি: লেনদেন বেড়েছে ১৬৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬ | 86 বার পঠিত | প্রিন্ট

ঈদের আগে শেয়ারবাজারে আলোর ঝলকানি: লেনদেন বেড়েছে ১৬৫ কোটি টাকা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় দিনের মতো শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেছে। বুধবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে, বাড়তি হয়েছে টাকার অংকে লেনদেনও। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ঈদুল ফিতর ঘনিয়ে আসলেও বাজারে এই ধারাবাহিক উত্থান আগামী দিনের স্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে। সাধারণত ঈদের আগে বিনিয়োগকারীরা নগদ টাকার প্রয়োজনে শেয়ার বিক্রি করলেও এবারের চিত্র ভিন্ন। বুধবার লেনদেন শুরুর সময় থেকেই সূচক উর্ধ্বমুখী ছিল, যা স্থিতিশীল বাজারের লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Responsive Ad Banner

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২২.৩৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১.৭৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪.৮১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ ডিএসইতে ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬৫ কোটি ৩৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার।

ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৪টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক ধারা দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৮.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক বেড়েছিল ৩১.০৭ পয়েন্ট।

সিএসইতে আজ ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৯ কোটি ৮২ লাখ টাকার চেয়ে দ্বিগুণেরও বেশি। লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদের আগে বিনিয়োগকারীরা বাড়ি ফিরলেও বাজারের এই ইতিবাচক ধারা ঈদপরবর্তী স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি করছে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com