মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

অস্বাভাবিক দর বৃদ্ধিতে দুই কোম্পানিতে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক দর বৃদ্ধিতে দুই কোম্পানিতে ডিএসইর সতর্কবার্তা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডমিনেজ স্টিলের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে গত ১৮ মে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য  ছাড়াই তাদের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, ডমিনেজ স্টিলের শেয়ার দর গত ২০ এপ্রিল ছিল ৫৫ টাকা ৮০ পয়সা। যা ১৭ মে লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ৭৫ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৫ দশমিক ৪৮ শতাংশ।

একইভাবে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে কোম্পানিটির কাছেও ব্যাখ্যা চায় ডিএসই। এর উত্তরে কোম্পানিটি জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ২২ এপ্রিল ছিল ৩৬ টাকা ২০ পয়সা। যা ১৮ মে লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ১৮ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা ৬০ পয়সা বা প্রায় ৬২ দশমিক ৪৩ শতাংশ।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই স্বল্প সময়ে এ ধরনের দর বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ডিএসই বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com