বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী শরিয়াহ ভিত্তিক সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | 312 বার পঠিত | প্রিন্ট

ইসলামী শরিয়াহ ভিত্তিক সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত
Responsive Ad Banner

৬০০ কোটি টাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড।

কোম্পানি এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচীর আওতায় এই বন্ড ইস্যু করা হবে বলে রোববার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

Responsive Ad Banner

কোম্পানি সুত্রে জানা গেছে, সুকুক ইস্যুর লক্ষ্যে এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই সল্ট লিমিটেড একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল তৈরি করবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:০১ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com