ব্রেকিং >>
ব্রেকিং >>

ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | 954 বার পঠিত | প্রিন্ট

ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
Responsive Ad Banner

সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মেইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

Responsive Ad Banner

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।

এতে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়।

সম্মেলনে নোয়াখালি জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৮ পিএম | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com