ইপিএসে ধস, তবে ক্যাশ ফ্লো ও সম্পদমূল্যে শক্ত অবস্থানে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 218 বার পঠিত | প্রিন্ট

ইপিএসে ধস, তবে ক্যাশ ফ্লো ও সম্পদমূল্যে শক্ত অবস্থানে এনআরবিসি ব্যাংক
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত হিসাব অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে মাত্র ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রান্তিক ইপিএসে ৮৯ শতাংশের বেশি পতন ঘটেছে।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৫) এনআরবিসি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৮ পয়সা, যা গত বছরের তুলনায় (৭৩ পয়সা) ৮৯ শতাংশ কম।

তবে অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহে দেখা গেছে শক্তিশালী প্রবৃদ্ধি। প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা, যা আগের বছরের ১২ টাকা ৫২ পয়সা থেকে প্রায় ৫ টাকা ৮৬ পয়সা বেড়েছে।

এছাড়া, ৩০ জুন, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা, যা কোম্পানির আর্থিক ভিত্তি মজবুত থাকার ইঙ্গিত দেয়।

Facebook Comments Box

Posted ৭:১৪ পিএম | সোমবার, ২৮ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com