ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | 171 বার পঠিত | প্রিন্ট

ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৮৮ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৮৮ টাকা ৫১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ১৩ পয়সা।

ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৪ পিএম | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com