শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | 219 বার পঠিত | প্রিন্ট

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১৭ এপ্রিল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৭ মে ২০২২ তারিখ বিকাল ৩টায় এ কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো এক টাকা ১৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১৭ টাকা ১১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ৬৩ পয়সায়। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো মাইনাস ৭ টাকা ৪২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com