বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিবিকে পলিসিগত সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | 230 বার পঠিত | প্রিন্ট

আইসিবিকে পলিসিগত সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক
Responsive Ad Banner

রাষ্ট্রায়ত্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সকল ধরনের পলিসিগত সহায়তা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ জানুয়ারি) আইসিবি এবং বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।

বৈঠকে ডিপোজিটরি ফান্ডকে শেয়ারবাজার বিনিয়োগ সীমার (এক্সপোজার লিমিট) আওতার বাহিরে রাখতে চায় রাষ্ট্রায়ত্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে বিনিয়োগের জন্য এক হাজার কোটি টাকা ঋণ চেয়েছে।

Responsive Ad Banner

আইসিবির ক্রয়ক্ষমতা বাড়াতে ডিপোজিটরি ফান্ডকে শেয়ারবাজার বিনিয়োগ সীমার আওতার বাইরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ৬ হাজার কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করার সক্ষমতা ফিরে পাবে আইসিবি। আইনটি দ্রুত পাস করানোর জন্য প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

দেশের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ বিষয়টি তুলে ধরেন।

তথ্য মতে, এক্সপোজার লিমিটেডের বাইরে বিনিয়োগ ও এক হাজার কোটি টাকার ঋণের বিষয়ে একটি বোর্ড মিটিংয়ের মাধ্যমে প্রস্তাব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছিল আইসিবি। সেই প্রস্তাবের বিস্তারিত জানতে ও আলোচনা করতে রোববার এ বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংক আইনের মধ্যে থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com