সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যারামিটের এজিএম অনিবার্য কারণে স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | 83 বার পঠিত | প্রিন্ট

অ্যারামিটের এজিএম অনিবার্য কারণে স্থগিত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যারামিট লিমিটেড (ARAMIT) তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নোটিশ অনুযায়ী আগামী ১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আয়োজনের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেই সভা স্থগিত করা হয়েছে।

Responsive Ad Banner

এজিএমের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের অর্থবছরের ২ টাকা ৯ পয়সার তুলনায় কম। তবে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৫ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল নেতিবাচক ৩ টাকা ৬৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৮ টাকা ৬৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com