বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 168 বার পঠিত | প্রিন্ট

তিন ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি র২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড ইস্যুতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এমটিবি ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর সম্মতি পেয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার তথ্য প্রকাশ করেছিল। ব্যাংকটি জানিয়েছে, স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করা হবে, যা পরে জানানো হবে।

Responsive Ad Banner

অন্যদিকে, সাউথইস্ট ব্যাংক ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে বিএসইসি এ সম্মতি দিয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, স্টক ডিভিডেন্ডের যোগ্যতা নির্ধারণে নতুন রেকর্ড ডেট আগামী ৪ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ট্রাস্ট ব্যাংক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে বিএসইসি এ অনুমোদন দেয়। কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ডের রেকর্ড ডেট আগামী ১১ জুন ২০২৬ নির্ধারিত রয়েছে।

Facebook Comments Box

Posted ২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com